কুড়িগ্রামে কলেজশিক্ষক জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি আতাউর রহমান মিন্টুকে কুপিয়ে এক হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন করে ফেলেছে সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় আতাউর রহমান মিন্টুকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের কাঠালবাড়ি ও জেলা শহরের শহীদ মিনার এলাকায় সড়ক অবরোধ করেছে স্থানীয়রা। গতকাল মঙ্গলবার বিকেলে দিকে রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের পালপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
আতাউর রহমান মিন্টু ফুলবাড়ি উপজেলার বড়ভিটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেনের দ্বিতীয় ছেলে ও মজিদা আদর্শ ডিগ্রি মহাবিদ্যালয়ের শিক্ষক।