করোনায় আক্রান্ত হয়েছেন জামালপুরের মেলান্দহ-মাদারগঞ্জ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা আজম। গত মঙ্গলবার প্রথমবার নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। দ্বিতীয়বার নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ ফল এসেছে। গতকাল বুধবার সকালে তিনি নিজেই জামালপুরের সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন। একই আসন থেকে টানা ছয়বারের নির্বাচিত এই এমপি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এর আগে তিনি বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
জানা গেছে, জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন ১ এপ্রিল শুরু হবে। ওই অধিবেশনে যোগ দেয়ার শারীরিক যোগ্যতা জানার জন্য মির্জা আজম এমপি ১৫ মার্চ সকালে জাতীয় সংসদ ভবনের মেডিক্যাল সেন্টারে করোনার নমুনা দেন।