লক্ষ্মীপুর সদর ও কমলনগরে পৃথক ঘটনায় স্কুলছাত্রীসহ দুই তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট থানায় ধর্ষণের আলাদা দু’টি মামলা হয়েছে বলে জানায় পুলিশ। এ দুই ধর্ষণের ঘটনার মামলার প্রধান অভিযুক্ত আসামি মেহেদী হাসান হৃদয় ও আকরাম হোসেন নামের দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। গতকাল দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষ থেকে থানায় মামলার পর অভিযুক্তদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানান, সদর উপজেলার আটিয়াতলী গ্রামে বাবার অসুস্থতায় পরিবারের লোকজন হাসপাতালে ছিল। এ সুযোগে ঘরে একা পেয়ে গত শনিবার রাতে লক্ষ্মীপুর টেক্সটাইল ইনস্টিটিউটের দশম শ্রেণীর শিক্ষার্থীকে স্থানীয় উত্তর মজুপুর এলাকার আবুল কালাম আজাদের বখাটে ছেলে মেহেদী হাসান হৃদয় ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় গতকাল সকালে ভিকটিমের বাবা বাদি হয়ে হৃদয়কে আসামি করে সদর থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠান।
লক্ষ্মীপুরে স্কুলছাত্রীসহ দুই তরুণী ধর্ষণ গ্রেফতার ২
লক্ষ্মীপুর সদর ও কমলনগরে পৃথক ঘটনায় স্কুলছাত্রীসহ দুই তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট থানায় ধর্ষণের আলাদা দু’টি মামলা হয়েছে বলে জানায় পুলিশ। এ দুই ধর্ষণের...



