লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। শনিবার নিজ কার্যালয়ে মতবিনিময় কালে তিনি সাংবাদিকদের মাধ্যেমে ভোটারদের কাছে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।
অ্যাডভোকেট নয়ন বলেন, নৌকার বিজয় হলে এলাকার প্রতিটি রাস্তাঘাট, ব্যবসা-বাণিজ্যের প্রসারসহ সবক্ষেত্রেই উন্নয়ন বিস্তৃত করা হবে। জনগণের যেকোনো সমস্যায় আমি পাশে আছি।