সাতক্ষীরার কলারোয়ার বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেম উদ্দীন ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

রোববার সকাল সাড়ে ৬টার দিকে কলারোয়া পৌরসভার তুলসীডাঙ্গা গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মোসলেম উদ্দীন বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। প্যারালাইজড অবস্থায় তিনি দীর্ঘ দিন শয্যাশায়ী ছিলেন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালি তিনি ৯ নম্বর সেক্টর কমান্ডার ছিলেন। তখন থেকে তিনি এলাকায় মোসলেম কমান্ডার নামে পরিচিত।

তিনি দীর্ঘ দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

কমান্ডার মোসলেম উদ্দীনকে দেখতে বীর মুক্তিযোদ্ধা, অগণিত শুভাকাঙ্ক্ষী, রাজনৈতিক সহকর্মী ও সমাজের সর্বস্তরের মানুষ ছুটে যান।

রোববার আসরের নামাজের পর জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।