নায়াখালীর সেনবাগে নিজ খরছে মা-বাবাহীন এক মেয়ের দায়িত্ব নিয়ে বিয়ে দিলেন উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক এবং কাবিলপুল ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাইদুজ্জামান স্বপন।
মঙ্গলবার দুপুরে তিনি নিজে উপস্থিত থেকে বিয়ের কাজ সম্পন্ন করেন। এতিম মেয়ে রিনাকে মঙ্গলবার দুপুরে স্থানীয় ৭ নম্বর ওয়ার্ড মেম্বার আবদু রহিমের বাড়িতে বরযাত্রী ও এলাকাবাসী মেহমানের মেজবানি শেষে তিন লাখ টাকা দেনমোহরে বিয়ে দেয়া হয়।
কনে উপজেলার কাবিলপুর ইউনিয়নের পশ্চিম লালপুর গ্রামের রিয়াজ উদ্দিন খলিফা বাড়ির মৃত আবদুল হক বাবুলের মেয়ে বিবি রহিমা ওরফে রিনা। বর বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের লাউতলী গ্রামের হারিছ মাস্টার বাড়ির মফিজ উল্লার মো: জহিরুল ইসলাম।
সাইদুজ্জামান স্বপন অভিভাবকদের উপস্থিতিতে কনে রিনাকে বর জহিরের হাতে তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন কাবিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো: আজাদ হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগ সেক্রেটারি আবু তাহের, কাবিলপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মহিন উদ্দিন, সেক্রেটারি রাজু, স্থানীয় ওয়ার্ড মেম্বার আবদুর রহিম, আবুদসহ অনেকেই।



