কুড়িগ্রামের উলিপুরে প্রাথমিক বিদ্যালয়ের এক শিশু শিক্ষার্থী (৮) মধ্যবয়সী এক লম্পটের হাতে ধর্ষণের শিকার হয়েছে। কুড়িগ্রাম আধুনিক হাসপাতালে শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে রামধন দাশপাড়া গ্রামে। শিশুটি গুনাইগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী।
এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরের কিছু আগে স্কুল না থাকার সুবাদে পরিবারের কথামতো শিশুটি বাড়ির পাশেই পরিত্যক্ত জমিতে গরুর জন্য ঘাস সংগ্রহ করতে যায়। সেখানে আগে থেকেই অবস্থান করছিল একই গ্রামের মনির উদ্দিনের ছেলে মধ্যবয়সী লম্পট ধর্ষক মহুবর রহমান। শিশুকে দেখে ধর্ষক কিছুক্ষণের মধ্যে তার কাছাকাছি চলে আসে এবং একপর্যায়ে তাকে ঝাপটে ধরে। এ দৃশ্য দেখে শিশুটির সাথে থাকা আরেক শিশু ভীতসন্ত্রস্ত হয়ে দৌড়ে এসে ঘটনাটি জানায়।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা উলিপুর থানার এসআই হারিছুর রহমান প্রধান বলেন, আদালত ধর্ষিতার জবানবন্দী রেকর্ড করেছেন। আদালতে আটক ধর্ষক মহুবর রহমানের স্বীকারোক্তিমূলক জবানবন্দী নেয়া হবে।
উলিপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ধর্ষিত
কুড়িগ্রামের উলিপুরে প্রাথমিক বিদ্যালয়ের এক শিশু শিক্ষার্থী (৮) মধ্যবয়সী এক লম্পটের হাতে ধর্ষণের শিকার হয়েছে। কুড়িগ্রাম আধুনিক হাসপাতালে শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ঘটনাটি ঘটেছে...



