মিরসরাইয়ে নিজাম উদ্দিন (৭০) নামে এক ফিড ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ উপজেলার ওচমানপুর ইউনিয়নের আজমপুর বাজার এলাকায় তার বাসা থেকে রক্তাক্ত অবস্থায় লাশটি উদ্ধার করে স্থানীয় জোরারগঞ্জ থানা পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, স্থানীয় ওচমানপুর কাঁচা বাজারের পাশে ফিড ও মসলার ব্যবসা করেন ইউনিয়নের মরগাং এলাকার ছুট্ট মিয়ার ছেলে নিজাম উদ্দিন। গত বুধবার রাতে বাজারের একটি দুই তলা বিল্ডিংয়ের কক্ষে ঘুমাতে যান তিনি। বৃহস্পতিবার পরিবারের লোকজন তার খোঁজখবর না পেয়ে বিকেলে ঘরের দরজা ভেঙ্গে কক্ষে ঢুকে দেখতে পায় খাট থেকে নিচে উপড় হয়ে পড়ে আছেন নিজাম। পুরে তার স্বজনরা পুলিশকে খবর দিলে সন্ধ্যা নাগাদ পুলিশ রক্তাক্ত অবস্থায় লাশটি উদ্ধার করে।
জোরারগঞ্জ থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন ফারুক লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, নিজাম উদ্দিন নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। এখনো বলা যাচ্ছে না কীভাবে এটি ঘটেছে।



