ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ অধ্যাপক রাশিদ মাহমুদ হৃদরোগে আক্রান্ত হয়ে সাতক্ষীরার শ্যামনগরে মৃত্যুবরণ করেছেন। গত বুধবার সন্ধ্যায় তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।
গবেষণার কাজে তিনি দেড় মাস ধরে শ্যামনগরে অবস্থান করছিলেন। শ্যামনগরের ভুরুলিয়া ইউনিয়নের চালিতাঘাটা গ্রামে একটি বাসা ভাড়া নিয়ে তিনি গবেষণার কাজ করতেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে বাসায় অচেতন হয়ে পড়েন। স্থানীয়রা বিষয়টি জানতে পেরে তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তিনি কমিউনিটি ওয়াটার ম্যানেজমেন্ট বিষয় নিয়ে গবেষণারত ছিলেন।



