রাজবাড়ি কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে এক কয়েদির মৃত্যু হয়েছে। নান্নু চৌধুরী (৬০) নামের এই কয়েদির বৃহস্পতিবার হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে রাজবাড়ি সদর হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয় জানায় কারাগার কর্তৃপক্ষ।
মৃত কয়েদি রাজবাড়ী সদরের জালদিয়া গ্রামের শামসুদ্দিন চৌধুরীর ছেলে। তিনি গত ৭ মার্চ থেকে মাদক মামলার আসামি হিসেবে রাজবাড়ি কারাগারে ছিলেন।
কারাগারের জেলার জানান, বৃহস্পতিবার কয়েদি নান্নু চৌধুরী বুকে ব্যাথা অনুভাব করলে তাকে দ্রুত রাজবাড়ি সদর হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা চিকিৎসা শুরু করার আধা ঘণ্টার মধ্যেই তার মৃত্যু হয়। এর আগেও নান্নু চৌধুরীকে দুইবার একই কারণে রাজবাড়ি ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করানো হয়েছিল।
বৃহস্পতিবার বিকেলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে জানান কারাগারের জেলার।






