দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের আবদুল্লাহপুর ইনসাফ মার্কেটের সামনে বিয়ে বাড়িতে ডিজে পার্টির নামে অশালীন নাচানাচিকে কেন্দ্র করে সংঘর্ষে দুই যুবক নিহতের ঘটনায় ২০ জনকে আসামি করে দু’টি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামি মো: বাসীর মিয়াকে (২৩) গ্রেফতারপূর্বক গতকাল শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে দেবিদ্বার থানা পুলিশ।
জানা যায়, মুরাদনগর উপজেলার গুঞ্জর গ্রামের নিহত রাহিমের পিতা নজরুল ইসলাম ওরফে আবু হানিফ বাদি হয়ে দেবিদ্বার উপজেলার আবদুল্লাহপুর গ্রামের ছয় যুবককে আসামি করে গতকাল রাতে দেবিদ্বার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। অপর নিহত দেবিদ্বার উপজেলার জীবনপুর গ্রামের সাইফুলের বাবা হাবিবুর রহমান বাদি হয়ে অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মো: আরিফুর রহমান জানান, বিয়ে বাড়িতে নাচ-গান করতে এসে দু’পক্ষের সংঘর্ষে দুই যুবকের নিহতের ঘটনায় দেবিদ্বার থানায় দু’টি হত্যা মামলা হয়েছে। এজাহারভুক্ত একজন আসামিকে গ্রেফতারপূর্বক কুমিল্লা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, দেবিদ্বার উপজেলার আবদুল্লাহপুর গ্রামের ওমান প্রবাসী জাকির হোসেনের মেয়ে নাজমা আক্তারের সাথে একই উপজেলার বুড়িরপাড় গ্রামের প্রবাসী হোসাইন মিয়ার ৮-৯ মাস আগে মোবাইল ফোনে বিয়ে সম্পন্ন হয়। গত বৃহস্পতিবার বিয়ের আনুষ্ঠানিকতা হওয়ার কথা ছিল। তাই বুধবার সন্ধ্যা থেকে মেয়ের বাড়িতে ডিজে পার্টিসহ নাচ ও গান-বাজনার আয়োজন চলছিল। রাত ৯টার পর থেকে ওই বাড়িতে ডিজে পার্টির নামে শুরু হয় অশালীন নাচ-গান। এ নিয়ে গ্রামের যুবকদের সাথে তাদের বাগি¦তণ্ডা হয়। এ নিয়ে বিরোধের জের ধরে রাত ১২টার দিকে বিয়ে বাড়ির পশ্চিম পাশে আবদুল্লাহপুর ইনসাফ মার্কেটের সামনে স্থানীয় যুবকদের সাথে গুঞ্জুর গ্রাম থেকে আসা ডিজে পার্টির যুবকদের দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে।
দেবিদ্বারে বিয়ে বাড়িতে সংঘর্ষে ২ যুবক নিহতের ঘটনায় ২ মামলা
দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের আবদুল্লাহপুর ইনসাফ মার্কেটের সামনে বিয়ে বাড়িতে ডিজে পার্টির নামে অশালীন নাচানাচিকে কেন্দ্র করে সংঘর্ষে দুই যুবক নিহতের ঘটনায় ২০ জনকে আসামি...



