বরিশালের আগৈলঝাড়ায় অগ্নিকাণ্ডে ছয়টি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এতে অন্তত অর্ধকোটি টাকায় ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার আকস্মিক ঘরগুলোতে আগুন লাগে। খবর পেয়ে কোটালীপাড়া ও গৌরনদী ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ছয়টি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে তা রান্নার গ্যাস সিলিন্ডারের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে স্থানীয়দের ধারণা। আগুনে ব্যসায়ীদের অন্তত অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাশেম, সংশ্লিষ্ট বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, মহিলা আওয়ামী লীগ নেত্রী এলিনা জাহিন ও প্রকল্প বাস্তবায়ন অফিসের কর্মকর্তারা।