কুমিল্লার লাকসামে ট্রেনে কাটা পড়ে ফরিদ মিয়া (২০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। রোববার বিকেলে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত ফরিদ লাকসাম নশরতপুর এলাকার একটি বিস্কুট কারখানার শ্রমিক। গাইবান্ধার সুন্দরগঞ্জের পূর্ব চুড়িহাট্টা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে তিনি।
জানা গেছে, ফরিদ লাকসামে পরিবার নিয়ে রেলওয়ের কোয়ার্টারে ভাড়া থাকতেন।
লাকসাম রেলওয়ে থানার এসআই নবিল উদ্দিন জানান, নিহত ওই শ্রমিক রোববার দিনের বেলায় যেকোনো সময় যেকোনো ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হন। পরে স্থানীয়রা খবর দিলে বিকেলে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।






