করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সোমবার থেকে দেশব্যাপী শুরু হয়েছে এক সপ্তাহের লকডাউন। হিলিতে বন্ধ রয়েছে সব দোকানপাট। তবে দেশে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারি সিদ্ধান্ত মোতাবেক লকডাউনেও স্বাস্থ্যবিধি মেনে চালু রয়েছে হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম।
সোমবার লকডাউনের প্রথম দিন দেখা যায় অন্যান্য দিনের মতোই চলছে বন্দরে পণ্য আনানেয়া ও খালাসসহ সব কার্যক্রম। অভ্যাহত রয়েছে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি ও ছাড়করণ কাজ। ফলে বন্দরে পেঁয়াজ, চাল, গম, জিরা, ভুট্টা, পাথরসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি অব্যাহত রয়েছে।
হিলি স্থলবন্দরের বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের স্থলবন্দরগুলো লকডাউনের আওতামুক্ত থাকায় বন্দরের কার্যক্রম অন্যান্য দিনের মতো অব্যাহত রয়েছে। তবে স্বাস্থ্যবিধি মেনেই চলছে সব কার্যক্রম।
হিলি কাস্টমসের ডিপুটি কমিশনার সাইদুল আলম জানিয়েছেন, দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পণ্য দ্রুত ছাড়করণ করা হচ্ছে।
স্বাস্থ্যবিধি মেনে হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রফতানি
করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সোমবার থেকে দেশব্যাপী শুরু হয়েছে এক সপ্তাহের লকডাউন। হিলিতে বন্ধ রয়েছে সব দোকানপাট। তবে দেশে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারি সিদ্ধান্ত...



