বরিশালের আগৈলঝাড়ায় কথা বলা রোবট তৈরি করে আলোড়ন সৃষ্টি করেছেন কলেজ ছাত্র খুদে বিজ্ঞানী সুজন পাল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর সময়ে তৈরি করায় রোবটটির নামও দেয়া হয়েছে ‘বঙ্গ’। রোবটের স্বত্বাধিকারী উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের জয়দেব পালের ছেলে সরকারি গৌরনদী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র সুজন পাল। তিনি জানান, রোবটটি বাংলা ও ইংরেজিসহ বিভিন্ন ভাষায় কথা বলতে পারে। বাড়ি ও অফিস-আদালত কিংবা যেকোনো প্রতিষ্ঠানে আগুন লাগলে মুহূর্তেই খবর পৌঁছে দেবে নিকটস্থ ফায়ার সার্ভিসকে। এছাড়া গ্যাস সিলিন্ডার লিকেজ হলে সাথে সাথে বিশেষ সঙ্কেতের মাধ্যমে জানিয়ে দেবে ঘরে থাকা লোকদের। প্রয়োজনে রোবটটি কাজ করবে প্রাথমিক শিক্ষক হিসেবেও। চিকিৎসক হিসেবেও প্রাথমিক চিকিৎসা দিতে পারবে রোবটটি। সেই সাথে কৃষিকাজে বিশেষ করে ফসলের রোগবালাই মোকাবেলায় পরামর্শ দেবে এই রোবট। সুজন আরো জানান, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে রোবটটিকে আরো আধুনিকভাবে তৈরি করে দেশের মানুষের সেবায় কাজে লাগাতে পারবে।
সুজন পালের কাকা গৌতম পাল জানান, অর্থসঙ্কটে থাকার পরও পরিবার থেকে দেয়া হাতখরচের টাকা বাঁচাত সুজন। টিউশনির টাকারও ৪০ হাজার টাকা খরচ করে চার মাস চেষ্টার পর রোবটটি তৈরি করে। সুজনের আবিষ্কৃত রোবট বঙ্গের মাধ্যমে অগ্নিনির্বাপণ, আগুন থেকে মানুষকে বাঁচানো এবং অগ্নিকাণ্ডের স্থানে দ্রুত প্রয়োজনীয় জিনিসপত্র পাঠাতে পারবে। এ ছাড়াও প্রাথমিক শিক্ষা, প্রাথমিক চিকিৎসা এবং কৃষি ও ফসলের বিভিন্ন সমস্যার সমাধানে কাজ করতে পারবে। তাকে যে কোনো প্রশ্ন করলে গুগল থেকে সার্চ করে উত্তর দেবে। রোবটটি দেখতে ও তার সাথে কথা বলতে প্রতিদিনই সুজনের বাড়িতে ভিড় জমাচ্ছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাশেম বলেন, সুজনের আবিষ্কৃত রোবটটিকে আরো আধুনিকভাবে তৈরি করার লক্ষ্যে সে যদি লিখিতভাবে অর্থনৈতিক সাহায্যের আবেদন করে তাহলে বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে সে যাতে পৃষ্ঠপোষকতা পায় আমি তার জন্য সুপারিশ করব।
কলেজ শিক্ষার্থীর বহুমুখী ব্যবহার উপযোগী রোবট
বরিশালের আগৈলঝাড়ায় কথা বলা রোবট তৈরি করে আলোড়ন সৃষ্টি করেছেন কলেজ ছাত্র খুদে বিজ্ঞানী সুজন পাল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর সময়ে তৈরি করায় রোবটটির...



