সৈয়দপুরে গরুর খাবার পানির বালতিতে ডুবে দুখু মিয়া নামে দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার নীলফামারীর সৈয়দপুর শহরের কয়াগোলাহাট ঘোনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

শিশুটি ওই এলাকার দিনমজুর জহরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে মুক্তা বেগম দেড় বছর বয়সী দুখু মিয়াকে ঘরে রেখে মাঠে গরু চরাতে যান। এ সময় শিশুটি গরুকে খাওয়ানো জন্য রাখা পানির বালতিতে ডুবে যায়। পরে শিশুটির মা দেখতে পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন। অচেতন অবস্থায় হাসপাতালে নেয়ার পথে শিশুটির মৃত্যু হয়।