সিলেটের গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশাচালক সাজু মিয়া (১৯) নিহত হয়েছেন। তিনি উপজেলার গোলাপগঞ্জ ইউপির শেরপুর গ্রামে আলমাছ মিয়ার ছেলে।
মঙ্গলবার উপজেলার সিলেট-জকিগঞ্জ সড়কের চৌঘরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিকেলে সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাজু মিয়া মারা যান।
জানা যায়, মঙ্গলবার সাড়ে ১১টার দিকে চালক সাজু মিয়া সিএনজি অটোরিকশা নিয়ে নিজ বাড়ি থেকে গোলাপগঞ্জে যাওয়ার সময় উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের চৌঘরী এলাকায় আসা মাত্র একটি ট্রাক ধাক্কা দেয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে গুরুতর আহত হন একমাত্র অটোরিকশাচালক সাজু মিয়া।
স্থানীয়রা চালককে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে সাজু মিয়া মারা যান।



