রংপুরের মিঠাপুকুরে পাওয়ার টিলারের ধাক্কায় জিমসা (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্কুলশিক্ষার্থী জিমসার বাবার নাম জাহাঙ্গীর আলম।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে প্রাইভেট থেকে বাড়ি ফেরার পথে নর্দান ফুডসের সামনে উল্টা দিক থেকে আসা মাটি বহনকারী পাওয়ার টিলার ধাক্কা দিলে জিমসা গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।