দিনাজপুরের নবাবগঞ্জে মাটির দেয়াল ধসে শাহরিয়ার রহমান সিয়াম (১০) ও ফাইজুর রহমান হিমেল (৬) নামে দুই শিশুর মার্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু সম্পর্কে আপন চাচাতো ভাই। রোববার সকাল ১০টায় উপজেলার ২নং বিনোদনগর ইউনিয়নের কুটিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

বিনোদনগর ইউপি চেয়ারম্যান মো: মনোয়ার হোসেন জানান, রোববার সকালে কুটিপাড়া গ্রামের আপন দুই ভাই মো: জিয়াউর রহমান ও আশরাফুল ইসলাম তাদের বাড়ি সংস্কার করতে মাটির দেয়াল ভেঙে দিতে গেলে অসাবধানতাবশতঃ তাদের উভয়ের দুই সন্তান দেয়ালচাপায় ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।