বাগেরহাটের চিতলমারীতে ষষ্ঠ শ্রেণীর স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে ননী গোপাল বিশ্বাস (৪৫) নামের এক ইউপি সদস্যর বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। রোববার রাতে নির্যাতনের শিকার মেয়েটির মা বাদি হয়ে মামলাটি দায়ের করেন। ননী গোপাল বিশ্বাস উপজেলার ৬নং চরবানিয়ারী ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য।
পুলিশ ও নির্যাতনের শিকার ছাত্রীটির পরিবার সূত্রে জানা গেছে, রোববার মেয়েটির বাড়িতে গিয়ে করোনাকালীন সাহায্য দেয়ার কথা বলে তার বাবার কাছে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও মোবাইল নম্বর চান মেম্বার ননী গোপাল। এগুলো দিয়ে মেয়েটির মা-বাবা কাজে চলে যান। এ সুযোগে ননী গোপাল বিশ্বাস মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করেন।
চিতলমারী থানার ওসি (তদন্ত) ইকরাম হোসেন বলেন, খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে গিয়ে ধর্ষণের আলামত জব্দ ও নির্যাতনের শিকার মেয়েটিকে হেফাজতে নিয়েছি। মেয়েটির মা বাদি হয়ে থানায় একটি মামলা করেছেন। পুলিশের একাধিক টিম অভিযুক্ত ননী গোপাল বিশ্বাসকে ধরতে মাঠে নেমেছে।