বরিশালের আগৈলঝাড়া উপজেলার রথখোলা-তালের বাজার সড়কের একটি ব্রিজের মাঝে গর্ত হয়ে মারণ ফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন ওই ব্রিজে দুর্ঘটনার স্বীকার হচ্ছে পথচারীরা। উপজেলা এলজিইডি বিভাগের ব্রিজের সংস্কারের ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই।
ভদ্রপাড়ার ওয়াপদা খালের উপর ২০ বছর আগে একটি ঢালাই ব্রিজ নির্মাণ করা হয়েছিল। প্রায় ৪-৫ বছর আগে ব্রিজের বিভিন্ন স্থান ভেঙে রড বের হয়ে যায়। বর্তমানে গর্তের কারণে ব্রিজ দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারছে না। গর্তের মধ্যে কাঠ দিয়ে মরটসাইকেল, ভ্যান ও ইজিবাইক চলাচল করতে গিয়ে প্রতিদিন দুঘর্টনার স্বীকার হচ্ছে যাত্রীরা।
উপজেলা প্রকৌশলী রাজ কুমার গাইন বলেন, ওই স্থানের ব্রিজের ব্যাপারে প্রকল্প দেয়া আছে। অনুমোদন হলেই নির্মাণ কাজের টেন্ডার আহ্বান করা হবে।
আগৈলঝাড়ায় ব্রিজের রড বের হয়ে মারণ ফাঁদ
বরিশালের আগৈলঝাড়া উপজেলার রথখোলা-তালের বাজার সড়কের একটি ব্রিজের মাঝে গর্ত হয়ে মারণ ফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন ওই ব্রিজে দুর্ঘটনার স্বীকার হচ্ছে পথচারীরা। উপজেলা এলজিইডি বিভাগের...



