ব্যক্তিগত প্রতিহিংসার জেরে জামালপুর জেলা বিএনপির সদস্য শামীম আহাম্মেদকে বহিষ্কার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন জেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের একাংশের নেতাকর্মীরা। গতকাল মঙ্গলবার দুপুরে শহরের প্রধান সড়কের বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সহসভাপতি আনিছুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আমজাদ হোসেন ভোলা মল্লিক, জেলা বিএনপির সহসভাপতি আমজাদ হোসেন, কাজী মশিউর রহমান প্রমুখ।
ব্যক্তিগত প্রতিহিংসায় শামীমকে বহিষ্কার
ব্যক্তিগত প্রতিহিংসার জেরে জামালপুর জেলা বিএনপির সদস্য শামীম আহাম্মেদকে বহিষ্কার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন জেলা বিএনপি ও...



