শেরপুরের নালিতাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুই রিকশাআরোহী নিহত হয়েছেন। বিপরিত দিক থেকে আসা ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মাহিম (২০) ও আলম (২১) নামে দু’যুবক নিহত হন। বৃহস্পতিবার গভীর রাতে এ দুর্ঘটনা হয় বলে শুক্রবার থানা পুলিশ জানিয়েছে।

নিহত মাহিম নালিতাবাড়ী বাজরস্থ জুয়েলের ছেলে ও আলম গোজাকুড়া গ্রামের সাহেদের ছেলে।

এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে নয়ানিকান্দা বাইপাস থেকে কালিনগরের দিকে রিকশাযোগে যাচ্ছিলেন ওই দুই যুবক। কালিনগর পৌর মডেল স্কুলের সামনে আসতেই বিপরীত দিক থেকে আসা পণ্যবোঝাই একটি ট্রাক তাদেরকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই দুই রিকশাআরোহী যুবক নিহত হন। এ সময় রিকশাচালক আহত হন। খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

থানা পুলিশ আরো জানিয়েছে, ঘাতক ট্রাক ও এর চালককে আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।