করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট যাতে কোনো ভাবেই দেশে প্রবেশ করতে না পারে সেজন্য সবধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন দিনাজপুর সিভিল সার্জন আব্দুল কুদ্দুস ও জেলা প্রশাসন জাকি।
দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী জানান, ভারত থেকে দেশে ফিরে আসা যাত্রীদের প্রাথমিক পরীক্ষা শেষে শতভাগ কোয়ারেন্টাইন নিশ্চিত করা হবে। তবে ভারত থেকে আসা যাত্রীদের অবশ্যই করোনা নেগেটিভ সনদ নিয়ে আসতে হবে।
সোমবার দুপুরে হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট ও হিলি স্থলবন্দরের কার্যক্রম পরিদর্শনে এসে তারা এসব কথা বলেন।
এসময় দিনাজপুর পুলিশ সুপার আনোয়র হোসেনসহ স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে আজো ভারত থেকে কোনো যাত্রী দেশে প্রবেশ করেনি।
দিনাজপুর সিভিল সার্জন আব্দুল কুদ্দুস জানান, ভারত থেকে আসা যাত্রীরা করোনায় আক্রান্ত কি না সেটি ভালোভাবে চেকআপের মাধ্যমে তাদেরকে তিনিটি স্তরে ভাগ করা হবে। ননকভিড বা ঝুঁকিমুক্ত হলে তাকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হবে এবং যারা করোনা পজেটিভ হবে তাদের আইসোলেশনে রাখা হবে।



