নোয়াখালীতে প্রাণ আরএফএলের প্লাস্টিক ডিপোতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে সদর উপজেলা পরিষদের পাশে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র বলছে, রাতে ওই প্লাষ্টিক ডিপোর একটি টিনশেডের ঘরে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে অপর দুটি কক্ষেও ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিটের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
নোয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন মজুমদার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাতের তাৎক্ষণিক কোনো কারণ জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে।



