নোয়াখালীর সুবর্ণচরে এক বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে (১০) ধর্ষণের অভিযোগে এক ওষধ ফেরিওয়ালাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মো. সোহাগ (২৪) লক্ষীপুর জেলার রামগতি থানার আলেকজেন্ডার পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের শিক্ষা গ্রামের মো. মজনুর ছেলে।
মঙ্গলবার রাতে তাকে লক্ষ্মীপুর জেলার রামগতি এলাকা থেকে তাকে চরজব্বার থানার পুলিশ গ্রেফতার করে।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে মঙ্গলবার সকালে ওই প্রতিবন্ধীর ভাই নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেন। শিশুর ডাক্তারি পরীক্ষা নোয়াখালী জেনারেল হাসপাতালে সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে গ্রেফর্তাকৃত আসামিকে নোয়াখালী চিফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
উল্লেখ্য,ধর্ষক সোহাগ অটো রিকশাযোগে বিভিন্ন স্থানে ফেরি করে ওষুধ বিক্রি করে। সোমবার অভিযুক্ত তার অটোরিকশা নিয়ে উপজেলার বেডির মাথা এলাকায় বিকেল ৪টার দিকে ফেরি করে ওষুধ বিক্রি করতে যায়। ওই সময় ওষুধ ফেরিওয়ালা বুদ্ধি প্রতিবন্ধী শিশুটিকে একা পেয়ে পার্শ্ববর্তী খালের ব্রিজের নিচে জোরপূর্বক ধর্ষণ করে।এ সময় ঘটনাস্থলের পাশ দিয়ে এক প্রতিবেশী যাওয়ার সময় ঘটনাটি দেখতে পেলে ধর্ষক সোহাগ দৌঁড়ে পালিয়ে যায়।



