জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় দেশের আঞ্চলিক ও জাতীয় পত্রিকার এজেন্ট (আরমান পেপার হাউজের) স্বত্বাধিকারী ফেরদৌস ওরফে বাবু আলী (৫২) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার ছেলে সাকিব আহম্মেদ আরমান জানান, কয়েক দিন আগ থেকে তিনি হৃদরোগে ভুগছিলেন। গত মঙ্গলবার বিকেলে বেশি অসুস্থ অনুভব করলে তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত সাড়ে ১০টায় তিনি মারা যান।
উল্লেখ্য, দেশ স্বাধীনের আগে বাবু আলীর বাবা মৃত ইউসুফ আলী পাঁচবিবির প্রথম পত্রিকা ব্যবসায় শুরু করে। বাবার হাত ধরে বাবু আলীও পত্রিকা ব্যবসায় জড়িয়ে পড়েন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।