চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও চার যাত্রী আহত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই সদর ফুট ওভার ব্রিজের নিচে ট্রাক ও উল্টো পথে যাওয়া সিএনজি চালিত অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মো. ওমর ফারুক (৩৫)। সে সীতাকুন্ড উপজেলার বাটের খীল এলাকার বাসিন্দা। এসময় নারী শিশুসহ আরো চারজন আহত হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি।

মিরসরাই ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার ইমাম হোসেন পাটোয়ারী জানিয়েছেন, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার সদরে গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ফারুক দুর্ঘটনাকবলিত সিএনজি চালক।