সরবরাহ না থাকায় বরিশালে বন্ধ করে দেয়া হয়েছে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধী টিকা। নগরীরর সদর হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, সরবরাহ স্বাভাবিক হলে আবার টিকা কার্যক্রম শুরু হবে।
বৃহস্পতিবার সদর হাসপাতালের টিকা দান কেন্দ্রে গিয়ে দেখা যায়, টিকা গ্রহণে ইচ্ছুক সাধারণ অনেক মানুষ উপস্থিত হলেও টিকা দানকারী কর্তৃপক্ষের কারো সাড়া পাওয়া নেই। টিকা কেন্দ্রের অফিস তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়।
টিকা নিতে আগ্রহীদের অনেকেই প্রথম ডোজ নিয়েছিলেন। কিন্তু দ্বিতীয় ডোজের সময় পার হলেও টিকার জন্য কোনো এসএমএস না পেয়ে তারা কেন্দ্রে খোঁজ নিতে আসেন। সরকারের কাছে তারা টিকার দ্বিতীয় ডোজ সরবরাহের জন্য অনুরোধ করেন।






