নোয়াখালীর কোম্পানীগঞ্জের ৮টি ইউনিয়ন বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের সহধর্মিনী সাবেক সংসদ সদস্য হাসনা জসীম উদ্দীন মওদুদের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১টায় উপজেলার মুছাপুর ক্লোজারে অনুষ্ঠিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ৮টি ইউনিয়নের ১৭ জন সভাপতি-সম্পাদক এই ঘোষণা দেন।
সভায় বক্তারা বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য মৃত ব্যারিস্টার মওদুদ আহমদের সহধর্মিনী নোয়াখালী ৫ আসনের সাবেক সংসদ সদস্য হাসনা জসীম উদ্দীন মওদুদের নেতৃত্বে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দেয়। সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ মাহমুদুর রহমান রিপন, সহ-সভাপতি আহছান উল্যাহ মানিক, সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন সগির, কবিরহাট পৌরসভা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান মঞ্জু, উপজেলা যুবদলের সভাপতি ফজলুল কবির ফয়সল, উপজেলা ছাত্রদলের সভাপতি আতোয়ার হোসেন পাভেল, চরহাজারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ঢাকাস্থ কোম্পানীগঞ্জ সমিতির সভাপতি এম এ হোসেন প্রমুখ।
উল্লেখ্য, ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুর পর নোয়াখালী ৫ আসনের নেতৃত্ব নিয়ে কেন্দ্র থেকে এখনো কোনো সিন্ধান্ত আসেনি। ব্যারিস্টার মওদুদ আহমদের সহধর্মিনী হাসনা জসীম উদদীন মওদুদ ও শিল্পপতি ফখরুল ইসলাম ভবিষ্যতে নোয়াখালী ৫ আসনে জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্ব দেয়ার জন্য দলের হাইকমান্ডে ও নির্বাচনী এলাকার তৃণমূলের নেতাকর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করে চলছেন বলে জানা গেছে।



