কুড়িগ্রামে পৌর এলাকার প্রায় প্রতি ঘরে ঘরে টাইফয়েড রোগী। বেড়েই চলছে আক্রান্তের সংখ্যা। পানিবাহিত এ রোগের মূল কারণ হিসেবে দায়ী করা হচ্ছে পৌরসভার সরবরাহকৃত পানিকে। পানির সংযোগ লাইনের সাথে কিছু কিছু জায়গায় শোয়ারেজ লাইন সংযুক্ত হয়ে যাওয়ায় পানি দূষণের আশঙ্কা বেড়েছে।
তবে পৌর কর্তৃপক্ষ পানি সরবরাহের সংযোগ লাইনের কোথাও কোথাও পুরনো হওয়ায় কিছুটা পানি সমস্যা হচ্ছে বলে স্বীকার করেন। এদিকে টাইফয়েড রোগী বেড়ে যাওয়ায় জেনারেল হাসপাতালে অন্য জ্বরের রোগীর সাথে পাল্লা দিয়ে বাড়ছে টাইফয়েড জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী সায়হান আলী পৌরমেয়র ও সিভিল সার্জনের অবহিতকরণের বিষয়টি স্বীকার করে বলেন, আমরা খোঁজ নিয়ে দেখেছি এবং মনে হয় হোটেল ও রেস্তোরাঁয় ব্যবহার করা অফুটানো পানি পান করে টাইফয়েড রোগে আক্রান্ত হতে পারেন। তবে তা সংস্কারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
কুড়িগ্রামে টাইফয়েডের প্রাদুর্ভাব
কুড়িগ্রামে পৌর এলাকার প্রায় প্রতি ঘরে ঘরে টাইফয়েড রোগী। বেড়েই চলছে আক্রান্তের সংখ্যা। পানিবাহিত এ রোগের মূল কারণ হিসেবে দায়ী করা হচ্ছে পৌরসভার সরবরাহকৃত পানিকে।...



