মেঘনার ভয়াবহ ভাঙন থেকে লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি উপজেলার সাত লাখ মানুষের ভিটেবাড়ি বাঁচাতে রোববার বিশাল ব্যতিক্রমী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সরকার গৃহীত নদীর বাঁধ প্রকল্প একনেক মিটিংয়ে পাশের দাবিতে কমলনগরের মেঘনা নদীর পাড়ে সকাল ১০টায় হাজার হাজার মানুষের অংশগ্রহণে কয়েক কিলোমিটার দীর্ঘ ব্যতিক্রমী মানববন্ধন অনুষ্ঠিত হয়। নদীভাঙা সাধারণ মানুষের অরাজনৈতিক সংগঠন কমলনগর-রামগতি বাঁচাও মঞ্চ আয়োজিত মানববন্ধনে সংগঠনের আহ্বায়ক সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুস সাত্তার পালোয়ানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রামগতি উপজেলা যুবলীগের সভাপতি মেজবাহ উদ্দন ভিপি হেলাল, ফলকন ইউপি চেয়ারম্যান হাজী হারুন, কমলনগর প্রেসক্লাব সেক্রেটারি ইউছুফ আলী মিঠু, সমাজসেবক সাজ্জাদুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, বিগত বছরে মেঘনার ভাঙনে রামগতি-কমলনগর প্রায় অর্ধেক নদীতে বিলীন হয়ে গেছে। ৩২ কিলোমিটারজুড়ে তীব্র ভাঙনে ২ লাখ লাখ মানুষ নিস্ব হয়েছে। আরো পাঁচ লাখ মানুষ তাদের ভিটে-বাড়ি হারানোর হুমকির মুখে রয়েছে। নদী বাঁধের প্রকল্পটি এবারে একনেক মিটিংয়ে পাস না হলে বাংলাদেশের মানচিত্র থকে লক্ষ্মীপুরের কমলনগর-রামগতি উপজেলা হারিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এতে ঘরবাড়ি হারিয়ে সাত লাখ মানুষ নিঃস্ব হয়ে যাবে। এলাকাবাসী দ্রুত নদী বাঁধের প্রকল্পটি আসন্ন একনেক মিটিংয়ে পাশের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন।
মেঘনার ভাঙন থেকে দুই উপজেলাকে রক্ষার দাবি
মেঘনার ভয়াবহ ভাঙন থেকে লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি উপজেলার সাত লাখ মানুষের ভিটেবাড়ি বাঁচাতে রোববার বিশাল ব্যতিক্রমী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সরকার গৃহীত নদীর বাঁধ প্রকল্প...



