রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বিলভরা গ্রামে মঙ্গলবার দুপুরে জুবায়ের মন্ডল (২) নামের এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে।

শিশুটি উপজেলার নবাবপুর ইউনিয়নের বিলভরা গ্রামের মানিক মন্ডলের ছেলে।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, জুবায়ের মন্ডল খেলার ছলে বাড়ির পাশের ডোবায় পরে যায়। বাড়ির লোকজন খুঁজাখুঁজি করে না পেয়ে পরে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। শিশুটিরই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।