কুমিল্লার দেবিদ্বার উপজেলার সাইচাপাড়া গ্রামের আল আমিনের ছেলে ১৮ মাস বয়সী আমির হামজার রহস্যজনক মৃত্যুর ৬ মাস পর হত্যার রহস্য উদঘাটন করে আসামি আপন ফুফু স্বপ্না আক্তারকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে দেবিদ্বার থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গত বছরের ২৫ ডিসেম্বর সন্ধ্যায় শিশু আমির হামজা কান্না করছিল মাটিতে বসে। পাশেই রান্না করছিলেন তার আপন ফুফু স্বপ্না আক্তার। তখন শিশুটি অতিরিক্ত কান্না করায় স্বপ্না আক্তার বিরক্ত হয়ে গরম খুন্তি দিয়ে প্রথমে শিশুটির গলায় ছ্যাকা দেয়। পরে শিশুটিকে বিছানায় চেপে শ্বাসরোধে হত্যা করে। পরে সে বাঁচার জন্য শিশুটি খেঁচুনি রোগে মারা গেছে বলে চালিয়ে দেয়। আমির হামজার মা গার্মেন্টে আর বাবা বিভিন্ন জায়গা ঘুরে কাজ করতেন।
তদন্তকারী কর্মকর্তা এসআই মাহবুবুর রহমান জানান, দেবিদ্বার থানায় একটি অপমৃত্যু মামলা করেন তার মা সালমা বেগম। তখন এ মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন এসআই মোর্শেদ। তিনি অন্যত্র চলে যাওয়ায় চলতি বছরের ৮ ফেব্রুয়ারি তদন্তভার পড়ে আমার ওপর। গত ২৮ মে সকালে শিশুটির ময়নাতদন্ত ও সুরতহাল রিপোর্ট হাতে পেলে ঘটনা ভিন্নদিকে মোড় নেয়। মেডিক্যাল রিপোর্টের সূত্র ধরে শুরু হয় অধিকতর তদন্ত ও পর্যালোচনা। রোববার রাতে শিশুটির ফুফু স্বপ্নাকে সন্দেহভাজনভাবে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে সে হত্যাকাণ্ডে জড়িত বলে প্রাথমিকভাবে পুলিশের কাছে স্বীকারোক্তি দেয়।
৫ মাস পর রহস্য উদঘাটন
কান্নায় বিরক্ত হয়ে শিশুকে শ্বাসরোধে হত্যা করে ফুফু
কুমিল্লার দেবিদ্বার উপজেলার সাইচাপাড়া গ্রামের আল আমিনের ছেলে ১৮ মাস বয়সী আমির হামজার রহস্যজনক মৃত্যুর ৬ মাস পর হত্যার রহস্য উদঘাটন করে আসামি আপন ফুফু...



