বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) টিএসসিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের খাবার বিতরণ কর্মসূচিতে ছাত্রলীগের হামলার প্রতিবাদে নাটোরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে শহরের তেবাড়িয়া হাট এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে হুগোলবাড়িয়া ব্রিজে এসে শেষ হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন, সিনিয়র সহ-সভাপতি মিনহাজুর রহমান মনির, পৌর সদস্য সচিব আলী হাসান, নাটোর নবাব সিরাজ-উদদৌলা সরকারি কলেজ শাখার আহ্বায়ক মো: জুবায়ের ও সদস্য সচিব মীর হাবিব প্রমুখ।






