জয়পুরহাটের কালাই হতে জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমিরসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। গত বুধবার রাতে কালাই পৌর এলাকার উপজেলা পাড়া থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির রেজাউল করিম (৪৭), কালাই উপজেলা জামায়াতের আমির মুনসুর রহমান (৪৭), সাধারণ সম্পাদক আব্দুর রউফ (৪৪), সমাজসেবা সম্পাদক ও সাবেক আমির তাইফুল ইসলাম ফিতা (৪৭), কালাই পৌর জামায়াতের আমির মোজাফফর হোসেন (৪৭)।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সেলিম মালিক বলেন, বুধবার রাতে কালাইয়ের উপজেলা পাড়ার জামায়াতে নেতা মুনসুর রহমানের বাড়িতে গোপন বৈঠক হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমিরসহ পাঁচ নেতাকে বিশেষ ক্ষমতা আইনে আটক করা হয়। গত বৃহস্পতিবার ১২টার দিকে আদালতে পাঠিয়ে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
কালাইয়ে জামায়াতের ৫ নেতা আটক
জয়পুরহাটের কালাই হতে জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমিরসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। গত বুধবার রাতে কালাই পৌর এলাকার উপজেলা পাড়া থেকে তাদের আটক করা হয়।...



