গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ বন্দী হত্যা মামলার আসামি এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ঘটনাটি ঘটে।

ওই হাজতির নাম আব্দুল আহাদ (৪০)। তিনি সিলেটের বিশ্বনাথপুর থানার নদার মালপাড়া এলাকার মৃত জমির আলীর ছেলে তিনি।

আরো পড়ুন : 

কাশিমপুর কারাগারে ডিজিটাল আইনে বন্দী হাজতির মৃত্যু

কাশিমপুর কারা হাসপাতাল থেকে হাজতির লাশ উদ্ধার

এ ব্যাপারে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেলার আবু সায়েম জানান, সিলেটের কাফরুল থানার একটি হত্যা মামলায় গ্রেফতারকৃত আব্দুল আহাদ ২০১৭ সাল থেকে এ কারাগারে বন্দী ছিলেন। সোমবার সকালে কারাগারের ভেতর তিনি হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। এ সয় গুরুতর অবস্থায় তাকে প্রথমে কারা হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুল আহাদকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।