মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয়ের দফতরি মনির হোসেন মামুনের (৫০) পরকীয়া প্রেমিকা নাসরিন বেগমের (৩০) হামলায় আহত হয়েছেন স্ত্রী বিউটি বেগম (৪০)। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছেন।

সোমবার দুপুরের দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের আলীপুরা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছোট ভাইয়ের বউ নাসরিনকে পুলিশ গ্রেফতার করেছে।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আহত বিউটি বেগমের বরাত দিয়ে স্বজনরা জানায় আলীপুরা গ্রামের মৃত সাইজুদ্দিনের ছোট ছেলে লিটন তার স্ত্রী নাসরিনকে (৪০) বাড়িতে রেখে সিঙ্গাপুর প্রবাসে আছেন। ছোট ভাইয়ের অনুপস্থিতিতে বড় ভাই মনির উদ্দিন মামুন তার ছোট ভাইয়ের স্ত্রী নাসরিনের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন। বিষয়টি এলাকায় জানা জানি হলে বেশ কয়েকবার স্থানীয়ভাবে সালিশ বৈঠকও হয়। সালিশ বৈঠকেও অভিযুক্ত মনির উদ্দিন নিজের দোষ স্বীকার করে আর এমন হবে না বলে ক্ষমা চান।

সংশ্লিষ্ট সূত্র জানা যায়, সোমবার সকালে মনির উদ্দিন তার ছোট ভাই লিটনের স্ত্রী নাসরিনের সাথে দেখে ফেলেন স্ত্রী বিউটি বেগম। স্ত্রীর উপস্থিতি টের পেয়ে স্বামী মামুন পালিয়ে যায়। পরে বিউটি ও নাসরিন দু’জনের মধ্যে বাক বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে নাসরিন ক্ষিপ্ত হয়ে বিউটি বেগমের মাথায় আঘাত করে। এতে বিউটি বেগম মাটিতে লুটিয়ে পরে। পরে বিউটি বেগমের ডাক চিৎকারে তার মেয়ে সাবিহা (১৩) এগিয়ে এলে নাসরিন তাকেও পিটিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন এসে মা ও মেয়েকে আহত অবস্থায় উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।

এ ঘটনায় পরে বিউটি বেগমের ফুফাত ভাই মো: জালাল মোল্লা নাসরিনসহ দু’জনের নাম উল্লেখ করে গজারিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এ বিষয় জানতে মামুনের ব্যবহৃত মোবাইল ফোন কল করলে ফোন বন্ধ পাওয়া গেছে।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রইছ উদ্দিন জানান অভিযোগ পেয়েছি নাসরীনকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।