হাইকোর্টের নির্দেশ মোতাবেক ইছামতি নদী পুনঃখনন ও উচ্ছেদ কার্যক্রম বাস্তবায়নের দাবিতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ঘেরাও কর্মসূচি পালন করেছে আন্দোলনকারীরা।
বুধবার বেলা ১১টায় পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়ের মূল ফটকের সামনে ব্যানার নিয়ে বিক্ষোভ প্রর্দশন করেন তারা। ঘণ্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করে ইছামতি নদী উদ্ধার ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।
এ সময় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, পাবনাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি শত বছরের ঐতিহ্যবাহী ইছামতি নদী পুনঃখনন। দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের পরে সরকার ইছামতি নদী পুনরুজ্জীবিত করার জন্য অর্থ বরাদ্দ দিয়েছে। চলতি বছরের মার্চ মাসে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়া এই নদীর খনন ও উচ্ছেদ কাজের তেমন কোনো অগ্রগতি নেই। এই খনন কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান দায়সারাভাবে কাজ করে নদী খনন দেখাতে চাইছেন। পরে পাবনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কাছে আন্দোলনকারীরা স্মারকলিপি প্রদান করেন।
কর্মসূচিতে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আ স ম আব্দুল রহিম পাকন, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ইছামতি নদী উদ্ধার আন্দোলনের সভাপতি এস এম মাহাবুব আলম প্রমুখ।
ইছামতি নদী খননের দাবিতে পাবনা পাউবো ঘেরাও
হাইকোর্টের নির্দেশ মোতাবেক ইছামতি নদী পুনঃখনন ও উচ্ছেদ কার্যক্রম বাস্তবায়নের দাবিতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ঘেরাও কর্মসূচি পালন করেছে আন্দোলনকারীরা। বুধবার বেলা ১১টায় পানি উন্নয়ন...



