পাবনার বেড়া পৌর বাজারের প্রবেশ মুখে খুচরা বিক্রেতা শহিদুল সাধু মাছ কিনলেই এক কেজি কাঁচামরিচ ফ্রি দিচ্ছেন। মাছ বিক্রি বাড়াতে তিনি এই অভিনব পন্থা অবলম্বন করেছেন। এতে তিনি অল্প সময়ে বেশি মাছ বিক্রি করে লাভবান হচ্ছেন। ক্রেতারাও এই অভিনব পন্থা উপভোগ করছে এবং মাছ কিনছে।
মাছ বিক্রেতা শহিদুল সাধু জানান, সিঅ্যান্ডবি চতুর বাজার আড়ত থেকে মাছ কেনার সময় দেখেন কৃষকরা এক মণ কাঁচামরিচ ৮০ থেকে ১০০ টাকা দরে বিক্রি করছে।
মাছের সাথে মরিচ ফ্রি দিয়ে মাছ ব্যবসায়ী লাভবান হলেও মরিচ চাষীদের মাথায় হাত পড়েছে। লাভতো দূরের কথা উৎপাদন খরচও উঠছে না বলে জানান অনেকে।