চুয়াডাঙ্গায় এক দিনে আরো ৩৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রোববার সকালে জেলা স্বাস্থ্যবিভাগ এ তথ্য জানায়। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৬৬ শতাংশ। এদিকে নতুন আক্রান্ত ৩৭ জনের মধ্যে দামুড়হুদা উপজেলারই ২০ জন, চুয়াডাঙ্গা সদর উপজেলার ২ জন, আলমডাঙ্গার ৩ জন ও জীবননগরের ১২ জন রয়েছে। আক্রান্তদের বয়স ২১ থেকে ৭৫ বছরের মধ্যে।
এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছে ২ হাজার ২২২ জন। আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ১ হাজার ৮৯ জন, আলমডাঙ্গার ৩৮৫ জন, দামুড়হুদায় ৪৯৮ জন ও জীবননগরে ২৫০ জন।
জানা যায়, গত ৯ জুন ৮০টি নমুনা পরীক্ষায় ৩৭ জনের করোনা ফলাফল পজিটিভ আসে, শনাক্তের হার ছিল ৪৬.২৫ শতাংশ। গত শুক্রবার ৩৯ জনে ১০ জন করোনা আক্রান্ত হয়, শনাক্তের হার কমে ২৩ শতাংশে দাড়ায়। এদিকে গতকাল ৫৬টি নমুনা পরীক্ষায় ৩৭ জনের করোনা ফলাফল পজিটিভ এসেছে। এতে এ জেলায় করোনা শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৬৬ শতাংশে।
গত শুক্রবার জেলা স্বাস্থ্যবিভাগ করোনা পরীক্ষার জন্য জেলা থেকে নতুন কোনো নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করেনি। রোববার পূর্বের পেন্ডিং নমুনার মধ্যে মোট ৫৬টি নমুনার ফলাফল সিভিল সার্জন অফিস প্রকাশ করে। এর মধ্যে ৩৭ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। বাকী ১৯টি নমুনার ফলাফল পজিটিভ আসে। নমুনা পরীক্ষার তুলনায় এক সপ্তাহে শনাক্তের হার দাঁড়াচ্ছে ৪২.৩৩ শতাংশ ।
রোববার জেলায় করোনা থেকে আরো ২৩ জন সুস্থ হয়েছে। এর মধ্যে সদর উপজেলার তিনজন ও দামুড়হুদার ২০ জন। এনিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৮৮৬ জন। এর মধ্যে সদর উপজেলার ৯৯৫ জন, আলমডাঙ্গার ৩৪৩, দামুড়হুদার ৩৫১ ও জীবননগরে ১৯৭ জন। জেলায় বর্তমানে করোনা আক্রান্ত হয়ে হোম ও হাসপাতালের আইসোলেশনে থাকা রোগীর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ২৫১ জনে।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ১০ হাজার ৯৫৪টি, প্রাপ্ত ফলাফল ১০ হাজার ৫৩১টি, পজিটিভ ২ হাজার ২২২ জন। শেষ খবর পাওয়া পর্যন্ত চুয়াডায় ২৬৫ জন করোনাক্রান্ত রোগী চিকিৎসাধীন অবস্থায় আছেন। এর মধ্যে সদর উপজেলায় অবস্থানকালে আক্রান্ত হয়েছেন ৬৫ জন, আলমডাঙ্গায় ২২ জন, দামুড়হুদায় ১৩০ জন ও জীবননগরে ৪৮ জন। আক্রান্তদের মধ্যে বর্তমানে ২২৪ জন হোম আইসোলেশনে আছেন। এর মধ্যে সদর উপজেলায় ৫০ জন, আলমডাঙ্গায় ১৮ জন, দামুড়হুদায় ১০৯ জন ও জীবননগরে ৪৭ জন। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন সদর উপজেলার ১৪ জন, আলমডাঙ্গার ৩ জন, দামুড়হুদার ২০ জন ও জীবননগরের ১ জন জনসহ মোট ৩৮ জন। চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৭১ জনের। এরমধ্যে সদর উপজেলার ২৫ জন, আলমডাঙ্গায় ১৭ জন, দামুড়হুদায় ১৮ জন ও জীবননগরে ৪ জন। চুয়াডাঙ্গায় আক্রান্ত অন্য ৭ জনের মৃত্যু হয়েছে এ জেলার বাইরে। উন্নত চিকিৎসার জন্য জেলার বাইরে চিকিৎসাধীন রয়েছে অন্য ৩ জন।






