দিনাজপুরের চিরিরবন্দরে নিজ বাড়ির মাটির দেয়াল ধসে পড়তে মাটি চাপায় সুমাইয়া খাতুন (১১) নামে এক স্কুলছাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার আলোকডিহি ইউনিয়নের দক্ষিণ আলোকডিহি গ্রামের বিত্তিপাড়ায় এ ঘটনা ঘটেছে। নিহত সুমাইয়া খাতুন আজিজুল হকের মেয়ে এবং রাসডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।
থানার ওসি সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।