বাগেরহাটের চিতলমারীতে চিংড়ি ঘেরের পাড় কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৮টায় উপজেলার শিবপুর উত্তরপাড়া গ্রামে এ সংঘর্ষ হয়। তিনজনের অবস্থা আশক্সকাজনক।
উত্তরপাড়া গ্রামের সোনা মিয়া ও নূর মিয়ার মধ্যে জায়গা-জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে মঙ্গলবার সকালে চিংড়ি ঘেরে পাড় কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
এ ব্যাপারে চিতলমারী থানার ওসি এ এইচ এম কামরুজ্জামান খান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।