টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়ায় পিকআপ ভ্যানের চাপায় সুজাতা রানী বর্মন (৩৬) নামের এক নারী নিহত হয়েছেন। বুধবার সকালে আশুলিয়ার মরাগাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুজাতা রানী বর্মন নওগাঁর নেয়ামতপুর থানা এলাকার সদায় বর্মনের স্ত্রী। তিনি তুরাগ এলাকায় বসবাস করে বাসা বাড়িতে কাজ করতেন।

পুলিশ জানায়, সকালে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের মরাগাং এলাকায় একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ বলেন, লাশ উদ্ধার করে থনায় নিয়ে আসা হয়েছে। তার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করে যাচ্ছি। পরিবারের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।