বরগুনার তালতলীতে সংবাদ প্রচারের জের ধরে আবুল হাসান নামের এক সংবাদকর্মীর ওপর নৃশংস হামলা করেছেন ছোটভাইজোড়ার আব্দুল মোতালিব ও তার ভায়রার ছেলে শাহীন সাইরাজসহ কিছু সন্ত্রাসী। এ সময় মোটরসাইকেল ক্রয়ের জন্য তার সাথে থাকা ৬৫ হাজার টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল সেট ছিনতাই করে নিয়ে যায় তারা। বুধবার সকাল ১০টায় উপজেলার কাপড়পট্টি এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই সাংবাদিককে প্রাথমিক চিকিৎসা দিয়ে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত আব্দুল মোতালিবের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া গেছে।