কুমিল্লার দেবিদ্বারে দুষ্কৃতকারীরা রাতের আঁধারে কেটে ফেলেছে শখের ফলদ গাছের চারা। গত বুধবার রাতে উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের চান্দপুর গ্রামের ‘গঙ্গামণ্ডল মডেল কলেজ’ সড়কের পাশে এ ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার সকালে দুষ্কৃতকারীদের গাছ কাটার খবরে ঘটনাস্থলে গিয়ে গাছগুলো জড়িয়ে ধরে ওই বৃদ্ধকে কান্না করতে দেখা যায়। এ সময় তিনি বলছিলেন, গাছগুলো তার শখের। রাজশাহীসহ দেশের বিভিন্ন নার্সারি থেকে আনা আম, কাঁঠাল এবং কিছু অন্যান্য গাছ লাগিয়ে ছিলেন বাড়ির আঙিনায়। কি অন্যায় করেছিল এ গাছগুলো। এ কেমন নিষ্ঠুরতা!
স্থানীয়রা জানান, তাকে প্রতিদিনই গাছগুলো পরিচর্যা করতে দেখতাম। সকালে এসে দেখি ওনার গাছগুলোর মধ্যে আম-কাঁঠাল এমনকি কাঠের বেশ কিছু গাছ কুপিয়ে কেটে ফেলে রাখা হয়েছে। কারা এ কাজ করতে পারে জানতে চাইলে জবাবে তারা বলেন, ওদের নাম বলা যাবে না। তারা স্থানীয় প্রভাবশালী।
কামাল হোসেন বলেন, কারা কখন এ গাছগুলো কেটেছে তা দেখিনি। তবে বাড়ির সামনে একটি পাকা দোকানঘর নির্মাণ করেছি, যা এখনো চালু করা হয়নি। ওই দোকান ঘরে একদল বখাটে গভীর রাত পর্যন্ত আড্ডা দিতো। জুয়া ও মাদক সেবন করত। তাদের বাধা দিয়েছি। ওরা আমার কথায় ক্ষুব্ধ হয়ে হুমকি দিয়েছে। তারা এ কাজটি করে থাকতে পারে বলে মনে করছেন তিনি।
কুমিল্লায় শখের বাগানের গাছ কর্তণ
কুমিল্লার দেবিদ্বারে দুষ্কৃতকারীরা রাতের আঁধারে কেটে ফেলেছে শখের ফলদ গাছের চারা। গত বুধবার রাতে উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের চান্দপুর গ্রামের ‘গঙ্গামণ্ডল মডেল কলেজ’ সড়কের পাশে এ...



