বরিশালের আগৈলঝাড়ায় গত দুই দিন ধরে মুষলধারে বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। টানা বৃষ্টিতে নি¤œ আয়ের মানুষ পড়েছে মহাবিপাকে। কাজে যেতে না পারায় ঘরে বসে অলস সময় কাটাচ্ছে তারা।
এ ছাড়া উপজেলার বিভিন্ন স্থানে পানি নিষ্কাশন না হওয়ায় জলাবদ্ধতা দেখা দিয়েছে এবং আউশের ধানক্ষেত আমনের বীজতলা তলিয়ে গেছে। এতে আউশ ধান ও আমনের বীজতলা পচে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।
উপজেলা কৃষি অফিসার দোলন চন্দ্র রায় বলেন, পানি নিষ্কাশন না হওয়ায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। দ্রুত জলাবদ্ধতা নিরসনে স্থানীয়ভাবে উদ্যোগ নিতে হবে।



