কুড়িগ্রামের রৌমারীতে পরকীয়ার জেরে এরশাদুল ইসলাম (৩০) নামে একজন খুন ও মাসুদ রানা (২০) নামের এক যুবক গুরুতর আহতের ঘটনা ঘটেছে। নিহত এরশাদুল উপজেলার যাদুরচর ইউনিয়নের খেয়ারচর গ্রামের সুরুজ্জামানের ছেলে। আহত মাসুদ রানা একই গ্রামের ইন্না পাগলের ছেলে। অপর দিকে ঘাতক শিহাব একই গ্রামের লিটনের ছেলে। গত রোববার রাত ৮টায় উপজেলার যাদুরচর ইউনিয়নের খেয়ারচর দক্ষিণে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত এরশাদুল দীর্ঘ দিন ধরে তার চাচাতো শ্যালক রাশেদুলের স্ত্রী লিমার সাথে পরকীয়ায় লিপ্ত ছিলেন। বিষয়টি জানাজানি হলে লিমার ছোটভাই শিহাব ক্ষিপ্ত হয়ে এরশাদুলের গলায় ধারালো ছুরি ঢুকিয়ে দিলে ঘটনাস্থলে নিহত হন এরশাদুল। অপর দিকে এরশাদুলের সাথে থাকা মাসুদ রানা তাকে বাঁচানোর চেষ্টা করলে তাকেও হাতে ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপ দিয়ে হত্যার চেষ্টা চালায় শিহাব। এ সময় মাসুদ রানার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যাপারে রৌমারী থানার ওসি মোন্তাছের বিল্লাহ জানান, এ ঘটনায় নিয়মিত মামলা হয়েছে। লাশ জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।