করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আবারো গোপালগঞ্জ জেলার সর্বত্র এক সপ্তাহের কঠোর লকডাউন চলছে। ২২ জুন সোমবার মধ্য রাত থেকে চলছে এ রকডাউন। 

গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা জানান, জরুরী সেবা ছাড়া সব কিছুই বন্ধ রয়েছে। কোনো দোকানপাট কিংবা মার্কেট খোলা হচ্ছে না।

এর আগে ১৮ জুন থেকে ২৪ জুন পর্যন্ত গোপালগঞ্জ সদর পৌরসভা, সদরের লতিফপুর ইউনিয়ন, কাশিয়ানী উপজেলার সদর ইউনিয়ন ও মুকসুদপুর পৌরসভায় লকডাউন ঘোষণা করা হয়।

এদিকে সরকারি ঘোষণা অনুযায়ী কঠোর লকডাউন পালনে আইনশৃঙ্খলার সার্বিক সহযোগিতা করতে জেলার সর্বত্র মাঠে রয়েছে গোপালগঞ্জ জেলা পুলিশ।

গত ২৪ ঘণ্টায় জেলায় ১৩৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনা পজেটিভ পাওয়া গেছে ৪৯ জনের। স্বাস্থ্য বিধি মেনে না চললে দিন দিন এ সংখ্যা আরো বাড়তে পারে বলে জানান গোপালগঞ্জ জেলার সিভিল সার্জন।