ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাত ৮টার দিকে মুক্তাগাছা উপজেলার রসুলপুরে এ দুর্ঘটনা ঘটে। মুক্তাগাছা থানার ওসি দুলাল আকন্দ খবরের সত্যতা নিশ্চিত করেন।
টাঙ্গাইল থেকে ময়মনসিংহগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দিলে মোটরসাইকেল চালক উপজেলার চারিপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে সেলিম (২১), আবুল কাসেমের ছেলে সবুজ (২০) ও লাল মিয়ার ছেলে অন্ত (১৯) মারা যায়। এরা সবাই ইটভাটার শ্রমিক। পুলিশ চালকসহ ট্রাকটি আটক করেছে।
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাত ৮টার দিকে মুক্তাগাছা উপজেলার রসুলপুরে এ দুর্ঘটনা ঘটে। মুক্তাগাছা থানার ওসি দুলাল আকন্দ...



